ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) বজলে কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নিয়মিত সভায় সোমবার এই চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়। চার্জশিট ভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক উপপরিচালক ডাঃ মোঃ ফয়জুল্লাহ, সিনিয়র লেকচারার অব প্রাক্টিক্যাল ফার্মেসীর ডাঃ মশিউর রহমান এবং সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স কনস্ট্যান্ড ট্রেডভিউয়ের মালিক হারুন অর রশিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আভিযোগ আনা হয়েছে। । অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ডাঃ এনামুল কবির, আতিয়ার রহমান, সত্যনাথ বসাক ও সাঈদা আখতারকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে সুপ্রিমকোর্টের বেঞ্চ অফিসার (বিও) প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে। অর্থের বিনিময়ে কার্যতালিকায় মামলা ওঠানো, ঘুষ গ্রহণ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়।
অপরদিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন-জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরির সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুদক।
জানা যায়, সাবেক জাসাস নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী ( আরএসআর বিজনেস সেন্টারের মালিক) এবং তার স্ত্রী-পুত্র-কন্যা-পোষ্যদের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে দুদক সচিবের কাছে নির্ধারিত ফরমে বিবরণী দাখিল করতে বলা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অধীন সরকারি আবাসন পরিদপ্তরের সহকারি হিসাব রক্ষক মোঃ আক্তারুজ্জামানেরও সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
[b]ঢাকা,একে, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
ঢাকা মেডিকেলের সাবেক পরিচালকসহ ৪জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) বজলে কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





