শুক্রবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে সকাল শনিবার ৬টা (১৩ আগস্ট) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৯৫২ পিস ইয়াবা, ৯২ গ্রাম ৪৬ পুরিয়া হেরোইন, ৬৫ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, ৫ বোতল দেশিমদ ও ১৫ বোতল বিদেশিমদ ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
এইচএন





