শুক্রবার (২০ মার্চ) রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের নিচতলায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো রেজাউল (২৯) এবং মো. রাতুল (১৯)।
আনসার বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক চোর জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল, অন্যজন বাইরে অপেক্ষা করছিল। ভেতরে প্রবেশের পর তারা পানির কল ভাঙার চেষ্টা করলে সৃষ্ট শব্দে ডিউটিরত আনসার সদস্যরা টের পেয়ে যান।
অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) মো. কাওসার হোসেন ও আনসার সদস্য মো. আজিজুর রহমান দুই চোরকে আটক করতে এগিয়ে যান। এ সময় একজন পানির কল দিয়ে কাওসারের মাথায় আঘাত করে, এতে তিনি আহত হন। এপিসি কাওসার বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আশিকুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংবেদনশীল এলাকায় আনসার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
এমএম