শনিবার (১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬৫৭১ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৫২ কেজি ৩৫০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২০ টি ইনজেকশন ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

এন