গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতো।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৭৩৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৬৮৫ গ্রাম গাঁজা, ১০টি ইনজেকশন, ১ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেন্সিডিল।

রোববার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ।

এন