অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে এটিএম বুর্থের ১ কোটি ৩৩ লাখটাকা আত্মসাতের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের এক সভায় এ অনুমোদন দেয়া হয়।
চার্জশিট ভুক্ত ৭ আসমি হলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক এসএএস সুপার মো’. শফিকুল ইসলাম, মেসার্স সিয়াম গ্রুপের মালিক মো. সাদেকুল ইসলাম, মে. তানবির সরকার, খাদিজা খাতুন দিনা, মো. ফিরাজ কবির, মোঃ মোরশেদ, সুফিয়া সরকার। এ আসামিরা মো. শফিকুল ইসলামের আত্মীয়- স্বজন বলে জানা যায়।
অভিযোগ রয়েছে ২০১২ সালে আসামিরা ১ কোটি ৩৩ লাখ টাকা এটিএম বুথের অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে অআত্মসাৎ করে। ইতেমধ্যে দুদক ৬৯ লাখ টাকা ফ্রিজ করেছে।
এ ঘটনায় দুদক ২০১২ সালের ১৭ জুলাই রমনা মডেল থানায় ৪০৯৯/ ৪৭৭৭(ক)/ ১০৯ ধারায় মামলা দায়ের করে। মামলা নং-৫৩। পরে মামলাটি তদন্ত করেন উপ পরিচালক এসএম সাহিদুর রহমান।
একে/এসএইচ





