এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ৪২টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ৭ হাজার ৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৫২.৫ গ্রাম ৪৩২ পুরিয়া হেরোইন ও ৫১৮০ মি.লি. দেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
এন





