দিনাজপুর জেলার ঘোড়াঘাটা এলাকায় জাল দলিলের মাধ্যমে বুধরাই বেসবা নামে এক আদিবাসীর ৮২ শতাংশ জমি আত্মসাতের মামলায় ৬ ভূমি জালিয়াতকারির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চার্জশিটভুক্ত ওই ৬ আসামি হলেন, শামসুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. ফজলুল হক মণ্ডল, মো. চান মিয়া মণ্ডল, মো. আবদুস সালাম মণ্ডল এবং আবদুর রশিদ মণ্ডল।
মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
দুদকের উপপরিচালক ও মামলার তদন্তে সমন্বয়কারী সৈয়দ মিজানুল ইসলাম খান টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদিবাসিদের জমি বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমতি নেয়ার বিধান রয়েছে। এ সুযোগে ওই ভূমি জালিয়াত চক্র আদিবাসী বুধরাই বেসবার জমিটি আত্মসাতের উদ্দেশ্যে একজনকে ভূয়া বুধরাই বেসবা সাজিয়ে জমি বিক্রির অনুমতি চেয়ে দিনাজপুর জেলা প্রশাসকের দফতর থেকে অনুমতি গ্রহণ করে।
পরে ওই চক্রটি ১৯৭৮ সালের ৩ অক্টোবর বুধরাই বেসবার মালিকানাধীন ২৪০ শতাংশ জমির মধ্য থেকে ৮২ শতাংশ জমি একটি জাল দলিল নম্বর- ২৮৬০২ রেজিষ্ট্রির মাধ্যমে আত্মসাৎ করে।
এ ঘটনায় দুদকের ২০০২ সালে ৩১ অক্টোবর দণ্ডবিধি ৪২০/৪০৬/৪৬৭/ ৪৬৮/৪৭১ এবং ১০৯ ধারায় দিনাজপুরের সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পরে দুদকের উপপরিচালক শিরিন পারভীন তদন্ত করে চার্জশিট দাখিলেরঅনুমতি চেয়ে আবেদন জানান।
[b]ঢাকা, একে, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]
অপরাধ
আদিবাসীর জমি জালিয়াতির মামলায় দুদকের চার্জশিট
দিনাজপুর জেলার ঘোড়াঘাটা এলাকায় জাল দলিলের মাধ্যমে বুধরাই বেসবা নামে এক আদিবাসীর ৮২ শতাংশ জমি আত্মসাতের মামলায় ৬ ভূমি জালিয়াতকারির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





