বুধবার (১৬ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৬টা পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের থেকে ১৮ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা এবং ১০ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলেও জানান তিনি।
এইচএন





