রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। এই স্থানের আলামত সংগ্রহ করে মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। তারা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। লাশ উদ্ধারের সময় উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

এইচএন