শনিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (৩০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দু’হাজার ৩৮১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম ৫০ পুরিয়া হিরোইন, ১২ লিটার দেশী মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিএমপি নিউজ।
এন





