গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতো।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৯০৬ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ।

এন