সুন্দরবনে ৪ দস্যু আটক করা হয়েছে। বুধবার ঢাংমারী থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ দস্যুকে কোস্ট গার্ড ও মঙ্গলবার ২ দস্যুকে আটক করে গ্রামবাসী।

জানা গেছে, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন সংলগ্ন পশ্চিম ঢাংমারী এলাকা থেকে  সকালে বনদস্যু রাঙ্গা বাহিনীর দু’সদস্যকে আটক করে কোস্ট গার্ড।

তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে একই দস্যু বাহিনীর অপর দুই সদস্যকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

কোস্ট গার্ড ও এলাকাবাসী জানায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর সশস্ত্র সদস্যরা বন সংলগ্ন ঢাংমারী এলাকার লোকালয়ে অবস্থান করে।  সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) সদস্যরা।

এ সময় রাঙ্গা বাহিনীর সদস্য মামুন (২৮) ও হান্নান (৩০) কে একটি পাইপগানসহ আটক করা হয়। তাদের বাড়ি বাগেরহাটের রামপালে।

এদিকে মঙ্গলবার গভীর রাতে রাঙ্গা বাহিনীর অপর দুই সদস্যকে ঢাংমারী এলাকায় থেকে আটক করে গ্রামবাসী।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ