একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের সারসংক্ষেপ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদেশে এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে তাদের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার কথা বলা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেন আসামিপক্ষ।
আপিলে মামলাটি অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আপিল আাবেদনে মোট ১ হাজার ৩শ ২৩ পৃষ্ঠার নথিপত্রের ডকুমেন্টসহ দাখিল করা হয়েছে।
গত বছরের১ অক্টোবর প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন।
মোট ১৭২ পৃষ্ঠার প্রণিত রায়ে তাকে এ শাস্তি দেয়া হয়।
তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বাকী ১৪টি প্রমানিত হয়নি।
প্রমানিত অভিযোগ গুলো হলো ২,৩,৪,৫,৬,৭,৮,১৭,১৮ নম্বর অভিযোগ। এর মধ্যে ৩,৫,৬ এবং ৮ নম্বর অভিযোগে তাকে ফাঁসি দেয়া হয়েছে। আর ২,৪,৭ অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ১৭ এবং ১৮ নম্বর অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ১২ (টাইমনিউজবিডি.কম) এসএইচ[/b]
অপরাধ
সালাউদ্দিন কাদেরের আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের সারসংক্ষেপ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।





