ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে ৩ ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছন।নিহত তিন ছেলে হলেন, রবিউল (৮), মোস্তাফা (৫), রাহাত (৩) এবং বাবা আবু সাঈদ (৪০)।
শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৬টায় সাভারের হেমায়েতপুরে জয়নাল আবেদীনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধা করে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ এ ঘটনার কারন অনুসন্ধান করছে বলেও জানন তিনি।
ঢাকা,২৭ জুন, (টাইমনিউজবিডি.কম)//এসআর





