বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। এতে বহু মানুষ ভবনের মধ্যে আটকা পড়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ১১টি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে।

তিনি জানান, ভবনটিতে বহু মানুষ আটকে আছে। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।