সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

গতকাল রবিবার (২২ ডিসেম্বর ২০১৯) প্রদত্ত এক শোকবাণীতে বলেন, সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

এসময় তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)