প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সাম্প্রতিক  বক্তব্য স্বাধীন বিচার বিভাগের উপর হুমকি স্বরুপ । আমরা আশাকরি সুপ্রিমকোর্ট বিষয়টি গুরত্বের সাথে বিবেচনা করবে। নতুবা বিচার বিভাগ বর্তমান সরকারের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করতে সক্ষম নয় বলে আমরা মনে করি।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি  মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আজ সকালে আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির এজলাসে সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বিষয়টি  কোর্টে উপস্থাপন করতে বলেন।
পরবতীতে বিষয়টি বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চের দৃষ্টি আকর্ষন করা হলে আদালত  রিপোর্ট  দুটি দেখেন এবং কোন আদেশ প্রদান না করে নথিতে রাখতে বলেন।
৩১ মে  প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনের বিষয়ে হাইকোর্ট প্রদত্ত আদেশ প্রসঙ্গে তীব্র সমালোচনা করে তিনি বলেন-"যখন আমরা ঘটনাটি তদন্ত করছি , তখন হাইকোর্টের একটি বেঞ্চ কি করে তিন জনকে গ্রেফতারের নিদের্শ দেন?" সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন-"আপনারা যদি কোন প্রমান চান তাহলে ঐ কোর্টের বিচারপতিদের কাছে  চেয়ে নেন। তাদের কাছে নিশ্চয়ই প্রমান আছে। তারা কতটুকু দোষী তা বিচারকরাই বলতে পারবেন"। এসব বক্তব্য আদালত অবমাননা হবে কিনা তখন সাংবাদিকদের করা প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন-"এসব ব্যাপার না, আমি এসব পরোয়া করি না"।
গত ২ জুন আইন মন্ত্রী আনিসুল হক অনেকটা শাসনের ভঙ্গিতে বিচার বিভাগকে সর্তক করে বলেন-"বিচার বিভাগের এমন কিছু করা উচিত নয় যাতে দেশে বিচারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া তাদের সীমা অতিক্রম করা উচিত নয়"।
খন্দকার মাহবুব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের সরকারের আমলে তিন বার আদালত অবমাননা হয়েছে। তখন বিচারপতিদের ক্ষমতা ছিল তাই পেরেছে বলে তিনি সা্ংবাদিকদের বলেন।
[b]ঢাকা, কেএ, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]