শনিবার (৬ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ মে) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৪৯৪ পিস ইয়াবা, ২১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, দুই শ’ গ্রাম হেরোইন ও ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ডিএমপি নিউজ
এন





