গাজিপুরের জয়দেবপুর এলাকা থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দু’হাজার ৮৯ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে র্যাব-১ এর একটি দল তকে গ্রেফতার করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম।
গ্রেফতার ব্যক্তির নাম মোঃ তৌহিদুল ইসলাম ওরফে উজ্জল (২৭)। সে ভোলা সদর উপজেলার পৌরকাঠালী এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে।
মাকসুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জয়দেবপুর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দু’হাজার ৮৯ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআর





