ডিএমপি জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আসামিদের কাছ থেকে ২০ হাজার ২৫০ পিস ইয়াবা, ১৫ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৮৩ গ্রাম হেরোইন, ১০ বোতল দেশিমদ এবং ৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এইচএন