একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আপিলের চতুর্থ দিনের যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামীপক্ষ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চে যুক্তি উপস্থাপন শুরু হয়।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সাঈদীর পক্ষে আজ যুক্তি দেয়া শুরু করেন আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান।
এর আগে শাহজাহান সাঈদীর পক্ষে তিন দিন যুক্তি দেন।
প্রথম দিন শাহজাহান রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তা প্রমাণ করার চেষ্টা করেছেন।
দ্বিতীয় দিনে সাঈদীর নাম একাত্তরের কোন বইয়ে রাজাকার হিসাবে নাই এবং তিনি যে পিরোজপুরের একজন কৃতি সন্তান তা প্রমাণের চেষ্টা করেছেন।
তৃতীয় দিনে শাহজাহান সাঈদীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষে সাক্ষীদের সাক্ষ্য ও ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার দেয়া সাক্ষ্যের বৈপরীত্য দেখিয়েছেন।
আজ তিনি আবার চতুর্থ দিনের যুক্তি দেয়া শুরু করেছেন।
রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার শুনানি করা হয়েছিল। পরে বিরোধীদলের হরতাল-অবরোধের কারণে আর শুনানি করা হয়নি।
গত বছরের ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের ১২০ পৃষ্ঠা রায় পড়ে শোনান এ মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এডভোকেট এসএম শাহজাহান। রায় পড়া শেষে সাক্ষ্য উপস্থাপন শুরু করা হয়। এ পর্যন্ত ১৯ কার্য দিবস মামলাটির আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
মুক্তিযুদ্ধের সময়কালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ মাওলানা সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।
[b]ঢাকা,ফেব্রুয়ারি, ২(টাইমনিউজবিডি.কম)//জিই//এসএইচ[/b]
আপিলে সাঈদীর চতুর্থ দিনের যুক্তি উপস্থাপন শুরু
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আপিলের চতুর্থ দিনের যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামীপক্ষ। রোববার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের
শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
শুধু বিচারকের সংখ্যা বা আদালতের বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ জন্য বিচারকদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান বিচারিক কাঠামোর কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
দিল্লিজুড়ে ট্রেন-মেট্রো বন্ধ না রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের রাজধানীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি-সহ (সিজেপি) বিভিন্ন সংগঠনের কর্মসূচির দিন, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ট্রেন, মেট্রো চলাচল বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
মুক্তি পেলেন বিচারপতি খায়রুল
কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামীপন্থি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।
















