নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া সেরকোল গ্রামে স্বামী ও স্ত্রী এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যা্য়।
শনিবার রাতে তাদের শোবার ঘরে কাঠের সিলিংয়ের সঙ্গে ঝুলে তারা আত্মহত্যা করেন।
নিহত স্বামীর নাম আশরাফুল ইসলাম ( ৩০) ও স্ত্রীর নাম মদিনা বেগম ( ২৬)।
আশরাফুল- মদিনার একমাত্র ছেলে মতিউর ( ৮) সকালে বাবা মায়ের ঘরের খোলা জানালা দিয়ে তাদের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়।
তার চিৎকারে আশরাফুলের বাবা আছান আলীসহ প্রতিবেশিরা দরজা ভেঙে রশিতে ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে ঘরের মেঝেতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুট পাওয়া গেছে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





