বুধবার (১৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযান শুরু হয় মঙ্গলবার (১৭ মে) সকাল ছয়টা থেকে।

ডিএমপি মিডিয়া জানায়, মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজর ১৩২ পিস ইয়াবা, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়েছে।

আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখান হয়।

এইচএন