ময়মনসিংহের ভালুকায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ও তার ক্যাডাররা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিরুনিয়া বাজারে কংশেরকুল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, বিদ্যালয়ের অফিস কক্ষে এসে এলাকার ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম ফার্নিচার মেলার জন্য স্কুল মাঠ ব্যবহারের কথা বলেন। অনুমতি না দেয়ায় তাকে স্থানীয় বিরুনিয়া বাজারে ধরে নিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় ছাত্রলীগ নেতা মাইদুলের ক্যাডার লরেনস। এ সময় মাইদুল তার ডান হাতের কনুইয়ের উপর লাঠি দিয়ে আঘাত করে।
প্রধান শিক্ষককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তবে বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাইদুল ইসলাম বলেন,আমরা তাকে কোনো মারপিট করিনি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ