২০১৫ সালের অগ্নিসংযোগ ও এক পুলিশ কর্মকর্তা মৃত্যুর ঘটনায় একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৬ মাসের আন্তবতী জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে রিজভীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সগীর হোসেন লিওন।

আজ বৃহস্পতিবার জামিন আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপাতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলা। পরে রিজভীর জামিনের বিষয়টি নিশি্চিত করেছেন সগীর হোসেন ‍লিওন।

গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে সদস্য পুলিশ হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মামলা করা হয় রমানা থানায়। আজ জামিন আবদেন শুনানি শেষে তার অন্তবর্তী জামিন মঞ্জুর করে আদেশ দেন আদাল।

এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ৫ টি মামলা ছিল তার বিরুদ্ধে। এসব মামলায় জামিন নিতে চলতি বছরের ১৮ আগস্ট তিনি আতন সমর্পন করেন। ওই দিন বিচারিক আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে করাগারে পাঠানো হয়। এখনো তিনি কারাগারে রয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় রুহুল কবির রিজভী হাইকোর্ট থেকে জামিন পান।

পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে গেলে ‘নো অর্ডার’ আসে। ফলে রিজভীর জামিন বহাল থাকে। এখন তার মুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবী।

এমবি