রাজধানীতে দুই ছাত্রকে আটকের পর পুলিশের অস্বীকার ও আদালতে না তোলায় পরিবার-স্বজনদের উদ্বেগ প্রকাশ করছে।
গত ৮ই ডিসেম্বর রাতে রাজধানীর গাবতলী থেকে ২ ছাত্রকে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে আটকের পর অস্বীকার ও আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ এবং তাদের সন্ধান দাবী করে দুই পরিবারের বিবৃতি দিয়েছেন।
গ্রেপ্তারকৃত আবু যর গিফরীর বাবা-হামিদুর রহমান বলেন, ‘‘আমাদের দুই সন্তান আবু যর গিফরী ও ওমর ফারুক ব্যক্তিগত কাজে গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় জয়পুরহাট থেকে হানিফ বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং সকালে গাবতলীতে নামে। এর পর থেকে তাদের আর কোন খোজ পাওয়া যাচ্ছেনা।
বিশ্বস্ত সুত্রে আমরা জানতে পেরেছি আমাদের সন্তানদের পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর বার বার আমরা তাদের সন্ধানের জন্য সংশ্লিষ্ট থানা ও পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করছি। কিন্তু কেউ তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করছেনা। যা প্রচলিত আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। গ্রেপ্তারের পর তাদের সন্ধান দিতে অস্বীকার করায় আমরা গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি। কেননা আমাদের সন্তানরা ভিন্ন মতের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে দেশে গণগ্রেপ্তার চলছে।
যার শিকার হচ্ছেন মূলত ভিন্নমতের রাজনীতির নেতাকর্মীরাই। এর আগে ভিন্নমতের রাজনীতির সাথে জড়িত বহু ছাত্রকে আটকে পর আটকের নির্মম নির্যাতন করে আদালতে উঠানো হয়েছে। কাউকে আবার গভীর রাতে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। আমাদের জানা মতে, আমাদের এই দুই সন্তান কোন ধরণের অপরাধের সাথে জড়িত নয়। এর পরও আমাদের সন্তানেরা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা।
কিন্তু পুলিশ তা করছে না। তাদের এই আদালতে না তোলা আমাদের মনে সন্তানদের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
আশা করছি, তারা পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’’
এমএ





