রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে রিজভীকে হাজির করা হয়।
শেরেবাংলা নগর থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকারিয়ার দাস।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) সদস্যরা। মোহাম্মদপুর থানার বিস্ফোরক আইনের অন্য এক মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন রিজভী।
এসএইচ





