ময়মনসিংহের ভালুকা থানা ছাত্রলীগ নেতা খোকন হোসেনের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে লোকজনের সঙ্গে প্রতারণা, মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া এবং তার বিপুল পরিমান অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায় ,সম্প্রতি কমিশন ছাত্রলীগ নেতার অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য উপ-সহকারি পরিচালক মোঃ হোসাইন শরীফকে কর্মকর্তা দায়িত্ব দেয়া হয়েছে।
ময়মনসিংহের ভালুকা থানা এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা খোকন হোসেন বিরুদ্ধে লোকজনকে চাকরি  দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া  অনেকের জমি জবরদখলের মাধ্যমে অর্থ আদায়, কমিটি বাণিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও  রয়েছে দুদকে।

আরো অভিযোগ রয়েছে, প্রতারণা এবং জবর দখলের মাধ্যমে মাত্র ৯ মাসে মৎস্য খামারে বিনিয়োগসহ প্রায় ১২ কোটি টাকার মালিক হয়েছেন এ ছাত্রলীগ নেতা। তিনি ভালুকা থানা ছাত্রলীগ নেতা। দুদকের অভিযোগ যাচাই কমিটি অনুসন্ধানের পক্ষে মতামত দিলে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং  ওই কর্মকর্তা প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয়।

 একে