চট্টগ্রামের শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় ৪১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। এ সময় শায়লা নাসরিন পপি নামে এক মহিলার কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে এসেছিলেন এই বিমান যাত্রী। শায়লা নাসরিন পপির বাড়ি হাটহাজারী উপজেলায়।
চট্টগ্রাম বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, বিমান যাত্রীটি ৯৬০ গ্রাম স্বর্ণ নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমান বন্দরে নামেন।
নিয়মিত তল্লাশীর সময় যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো পেয়ে সেগুলো আটক করে কাষ্টমস কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, একজন যাত্রী বেশি হলে ১০০ গ্রাম স্বর্ণ আনতে পরে। নির্ধারিত পরিমানের চেয়ে বেশি হওয়ায় এ ব্যাপারে কাস্টমসের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





