শুক্রবার (১০ জুন) বিকেল ৪টায় ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া থেকে টিপু-প্রীতি হত্যার ঘটনায় গ্রেফতার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে মুসার নাম আসে।

পরে জানা যায়, মুসা ঘটনার আগেই ১২ মার্চ দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাত চলে যান। তার সন্ধান পেতে ৬ এপ্রিল পুলিশ সদর দফতর এনসিবি শাখায় যোগাযোগ করা হয়।

পুলিশ সদর দফতর ৮ এপ্রিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ শুরু করে।

গত ৮ মে জানা যায়, মুসা দুবাই থেকে ওমানে প্রবেশ করেছেন। ইন্টারপোলের ওমান পুলিশ এনসিবির সহযোগিতায় গত ১২ মে মুসাকে গ্রেফতার করা হয়। তাকে দেশে ফেরাতে পুলিশের ৩ সদস্যের একটি টিম ওমানে যায়।

অবশেষে বৃহস্পতিবার ( ৯ জুন ) পুলিশের টিম মুসাকে নিয়ে দেশে ফিরে আসে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দলীয় ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এইচএন