সাংবাদিক শিশির মোড়লকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারি আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান ওই হাসপাতালের টেলিফোন অপারেটর। এর আগে আবু সুফিয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাজারীবাগ থানার ওসি মঈনুল ইসলাম জানান, 'বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে গুলশানের শিকদার মেডিকেল কলেজ শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।'
মামলার তদন্ত কর্মকর্তা সুখেন চন্দ্র সরকার জানান, শিশির মোড়লকে মারধরে ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামী গ্রেফতারকৃত আবু সুফিয়ান। এক নম্বর আসামি সফিউল আজম পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
মঙ্গলবার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে শিকদার মেডিকেলে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. সফিউল আজম ও আবু সুফিয়ানসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।
ডা. সফিউল একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসা দিচ্ছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে।
ওই বিষয়ে জানতে চাইলে তিনি তাকে হাসপাতালে যেতে বলেন। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে পেটানোর পর পৌনে ১টায় মুচলেকা নিয়ে শিশিরকে ছেড়ে দেন তারা।
এ ঘটনায় শিশির মোড়ল বাদী হয়ে হাজারীবাগ থানায় সফিউল আজম ও তার সহযোগী আবু সুফিয়ানকে আসামি করে একটি মামলা করেন।
[b]ঢাকা, জেইউ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
শিকদার মেডিকেলের কর্মচারি গ্রেফতার
সাংবাদিক শিশির মোড়লকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারি আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবু সুফিয়ান ওই হাসপাতালের টেলিফোন অপারেটর। এর আগে আবু সুফিয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ





