রাজধানীর পল্লবী এলাকায় পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীর পলায়ন ও নির্যাতন করায় এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
নিহত ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম বলে জানা যায়। মৃত্যুর আগে তিনি চিরকুটে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে মৃত্যুর কারণ বলে লিখে গেছেন।
ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাটিয়েছে পুলিশ। পল্লবী থানার সেকশন-৬, রোড ৫, ডি -ব্লকের ৩৫ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট শহীদুলের স্ত্রী লোনা আক্তার তার দুটি শিশু সন্তান রেখে পরকীয় প্রেমিক বকুলের সাথে পালিয়ে যায়। এরপর বকুল তার বাসায় পুলিশ ও মাস্তান পাঠায়। গত ২দিন আগে এলাকার মাস্তানরা তার বাসায় গিয়ে রড দিয়ে শহীদুলকে মারধর করে গুরুতর আহত করা হয়।
এরপর বুধবার ভোরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পল্লবী থানার সহকারি পরিদর্শক (এসআই) আবু সাঈদ খবর পেয়ে সকাল ১০ টার দিকে তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শহীদুলের এক আত্মীয় পরিচয়দানকারী বলেন, শহীদুলের স্ত্রী লোনার সাথে বুকল নামের এক হাউজিং কোম্পানীর মালিক বকুলের সাথে অবৈধ সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে গত ৭ আগস্ট তার সাথে শহীদুলের স্ত্রী পালিয়ে যায়।
এছাড়া শহীদুল একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য বকুলকে শহীদুল ১৪ লাখ টাকাও দিয়েছে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে তার বাবায় পুলিশ ও মাস্তান পাঠিয়ে শহীদুলকে হয়রানী ও নির্যাতন করা হয়। আর জন্যই সে বুধবার সকালে আত্মহত্যা করেন।
শহীদুলের বন্ধুর ছোট ভাই পরিচয়দানকারী আমিনুর ইসলাম বলেন, কয়েক দিন আগে স্ত্রীর পরকীয়া প্রেমিক মাস্তানদের বাসায় পাঠিয়ে তাকে নির্যাতন চালিয়েছে। আর জন্যই তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে পল্লবী থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) মনিরা বলেন, ঘটনাস্থলে সহকারি পরিদর্শক (এসআই) আবু সাঈদ গিয়ে ছিলেন। তার সাথে যোগাযোগ করতে বলেন।
এরপর এসআই আবু সাঈদ বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। শহীদুলের স্ত্রীর ২টি শিশু সন্তান রয়েছেন, আবিদ হোসেন (৭) ও সাবা (৫) নামে সুন্দর চেহারার দু’টি সন্তান রয়েছেন। তাদের রেখে বকুল নামের এক বৃদ্ধার সাথে পালিয়ে গেছেন।
এজন্যই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শহীদুল। তিনি মৃত্যুর আগে একটি চিরকুঠ লিখে গেছেন। তা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





