যাত্রাবাড়ীর ধলপুরে সৎ মায়ের নির্যাতনে মাইমুনা নামে এক শিশু মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নির্যাতন করে হত্যার পর নিহত শিশুটিকে বাথরুমের একটি ড্রামের ভেতর লুকিয়ে রেখেছিলেন সৎ মা শারমিন আক্তার।
বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ীর ধলপুরের খালিকুজ্জামানের গলির ৯৪/১১ নম্বর বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। নিহত মাইমুনা (৬) ওই বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের মেয়ে।
নিহত মাইমুনার দাদী ফুলমতি ভোরবেলায় বাথরুমে গিয়ে ড্রামের ভেতর নাতনির লাশ দেখতে পান। সৎ মা শারমিন আক্তার প্রায়শই নির্মমভাবে শিশুটিকে নির্যাতন করতো বলেও জানান ফুলমতি।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত শারমিন আক্তারকে আটক করেছে।
জেইউ, এমআর





