শনিবার (৮ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে ৯ হাজার ১১৬ টি ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৪৬৬ গ্রাম (২৫০ পুরিয়া) হেরোইন এবং দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
এন





