দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৫ ডাক্তারসহ মোট ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার আসামিরা ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- ঢামেকের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদের, সাবেক সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সাবেক উপ পরিচালক ডা. মো. ফয়জুল্লাহ, ডা. হাবিবুর রহমান।

এছাড়া অন্য ২ জন হলেন- ঢামেকের সাবেক ২ ক্যাশিয়ার নজরুল ইসলাম (১) ও নজরুল ইসলাম (২)।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ