বিচারাধীন বিষয়ে বিরুপ মন্তব্যের করায় সাংবাদিক মাহফুজউল্লাহ,গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বেসরকারী টিভি চ্যানেল ২৪ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ১২ জুন আদেশ দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।
আজ সকাল সাড়ে ১১টায় এ বিষয়ে শুনানি শুরু হয়।
শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
গত ২৬ সেপ্টেম্বর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,সাংবাদিক মাহফুজ উল্লাহকে আদালতে তলব করেন ট্রাইব্যুনাল। এছাড়া চ্যানেল ২৪ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যাখ্যা দিতে আদেশ দেয়া হয়।
গত ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে মাহফুজ উল্লাহ,জাফরুল্লাহ,বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ কর্তৃপক্ষসহ ৮ জনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ১১(৪)ধারা মোতাবেক কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।
আবেদনে বাকি বিবাদীরা হলেন- চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা,নির্বাহী পরিচালক,হেড অব প্রোগ্রাম,মুক্তবাক নামক অনুষ্ঠানের প্রযোজক এবং সঞ্চালক মাহমুদুর রহমান মান্না।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেলে২৪ এর রাত ১১টার ‘মুক্তবাক’ নামক টকশোতে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করেন।
টকশোতে ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন,‘বিচারপতি শামীম হাসনাইন সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে দেয়া হয়নি? তাহলে কি বিচারের বাণী নিভৃতে কাঁদবে না?’
এছাড়া টকশোতে সালাহউদ্দিন কাদের চৌধুরী সাফাই সাক্ষীদের নিয়ে মন্তব্য করারও অভিযোগ করে প্রসিকিউশন।
[b]ঢাকা: কেএ ৩০ এপ্রিল (টাইম নিউজ বিডি)//[/b]
অপরাধ
চ্যানেল ২৪ সহ অন্যদের বিরুদ্ধে আদেশ ১২ জুন
বিচারাধীন বিষয়ে বিরুপ মন্তব্যের করায় সাংবাদিক মাহফুজউল্লাহ,গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বেসরকারী টিভি চ্যানেল ২৪ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ১২ জুন আদেশ দেয়া হবে।





