নকশা জালিয়াতির এক মামলায় বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাসভির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক।
নকশা জালিয়াতির মামলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক তিনি।
আজ রোববার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের করা এক মামলায় রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯তলা থেকে বাড়িয়ে ২৩তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেওয়া ও বিক্রি করার অভিযোগে ২০ জনকে আসামি করা হয়।
এই মামলায় তাসভীর ছাড়াও এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নামও রয়েছে। তাসভীরের কোম্পানি কাসেম ড্রাইসেল ওই ভবনের ২১, ২২ ও ২৩ তলার মালিক।
এএস





