যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে আদালত।
রমনা থানায় দায়ের করা নাশকতা মামলায় মঙ্গলবার সকালে মোয়াজ্জেম হোসেন আলালের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক।
আলালের আইনজীবীরা ওই আদেশ পুনর্বিবেচনা করে হাজিরা বহাল রাখার আবেদন জানালে দুপুরে আদালত তা মঞ্জুর করেন।
২০১০ সালের ১৯ নভেম্বর রামনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় আলালের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল আলাল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শাহবাগ থানায় দায়ের নাশকতা সৃষ্টির পরিকল্পনার দুই মামলায় গত বছরের ২৭ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল ডিবি।
এমকে





