রাজধানীর দক্ষিণখানে বটি দিয়ে নিজেই গলা কেটে আত্বহত্যা করেছেন মাজেদা (৬৫) নামের এক নারী। তিনি দক্ষিণখান থানার গাওয়াইর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী।

রোববার দুপুরে দক্ষিণখান থানার মধ্য গাওয়াইর এলাকার অলি উল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই (উপ- পরিদর্শক) সুমন শিকদার জানান, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন মাজেদা। দুপুরে নিজের গলা নিজে বটি দিয়ে কেটে আত্মহত্যা করেছেন তিনি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, জেইউ, ২২ জুন(টাইমনিউজবিডি.কম)//এসআর