মিরপুর থানার সেই এসআই জাহিদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকালে তাকে ক্লোজ করা হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন। ক্লোজ করে তাকে রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হয়েছে। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দীনকে। অপর দুই সদস্য হলেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাখাওয়াত হোসেন ও মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) তোফাজ্জল হোসেন।
এসআই জাহিদুর রহমান মিরপুর এলাকার ঝুট ব্যবসায়ী মাহাবুর রহমান সুজন নামের এক ব্যবসায়ীকে শনিবার রাতে থানায় নিয়ে আসেন। এরপর তাকে ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে রোববার ভোরে তার মৃত্যু হয়।
এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে এসআই জাহিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে তাকে প্রত্যাহার করা হয়।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





