খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সময় আবেদন মঞ্জুর করেছেন সিুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২০ মার্চ দুই মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারাধীন বিষয় নিয়ে উচ্চ আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি দেশের বাইরে থাকায় আজ মঙ্গলবার হাজিরা দিতে পারবেন না জানিয়ে সময়েরও আবেদন করেছেন।

তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২০ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককেও ওইদিন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল বিভাগ বিচারাধীন থাকা অবস্থায় প্রধান বিচারপতিকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ৮ মার্চ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করে। মঙ্গলবার তাদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এআই