সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানিয়েছে।

ডিএমপি সূত্রে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫৫১১ ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৯ বোতল বিদেশি মদ, ৭০ বোতল দেশি মদ, ১৬ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা ও ২৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

এন