পারিবারিক কলহের জের ধরে ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে রাজধানীর ধানমণ্ডি এলাকার এক নারী আত্মহত্যা করেছে। নিহত ওই নারীর নাম সামলা ইসলাম বিনু (৪২।
রোববার সকালে ধানমণ্ডি এলাকায় ৯/এ রোডের ৬৮ নম্বর বাসার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম। তিনি জানান, নিহতের লাশের পাশ থেকে একটি চিরকুট ও দু'পাতা ঘুমের ওষুধের বড়ি পাওয়া গেছে।
প্রথমে বাড়ির ১০ তলার ছাদ থেকে লাফ দেন তিনি এবং রাস্তায় পড়ে যান। পরে তার লাশের ওপর দিয়ে চলন্ত গাড়ি উঠে পড়ে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় বোন সাজেদা রুনু জানান, আমাদের বাসা ১০ তলার। বাসার ছাদ থেকে লাফ দিয়ে সে বোন আত্মহত্যা করেছে।
তিনি জানান, প্রায় ২ বছর আগে স্বামীর সঙ্গে আমার বোনের তালাক হয়ে যায়। তাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তান। তবে তারা বাবার সঙ্গে থাকে। এ নিয়ে তালাকের পর থেকেই আমার বোন বেশ হতাশ জীবন-যাপন করতো।
তালাকের পরও পারিবারিক কলহের জের তাকে এই আত্মহত্যার মতো সিদ্ধান্তে নিয়ে গেছে বলে তিনি জানান। নিহত সামলা ইসলাম বিনুর স্বামীর নাম ইঞ্জিনিয়ার নেসারুল ইসলাম বলে জানা গেছে।
ঢাকা, জেইউ, ২২ জুন(টাইমনিউজবিডি.কম)//





