রাষ্ট্রায়ত্ব বিজি প্রেসের চেক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৯ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের ৮ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের নিয়মিত সভায় আদালতে চার্জশিট দাখিলের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচর্য্য।
দুদকের চার্জশিটভুক্ত আসামিরা হলেন, বিজি প্রেসের সাবেক অফিস সহকারি সময় রঞ্জন চক্রবর্তী, ভাইন্ডার এমারত হোসেন, ভাইন্ডার আবুল হোসেন, ক্যামেরাম্যান আলতাফ হোসেন এবং বহিরাগত সালেহ মোহাম্মদ, নুরুল আলম, দেওয়ান ফিরোজ ও আবু বকর সিদ্দিক।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বিজি প্রেসের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১৪টি চেক জালিয়াতির মাধ্যমে ৯ লাখ ৬৩ হাজার টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত বছর দুদকের পক্ষ থেকে রমনা মডেল থানায় দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৮টি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, একে, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
বিজি প্রেসের চেক জালিয়াতির ৮ মামলায় দুদকের চার্জশিট
রাষ্ট্রায়ত্ব বিজি প্রেসের চেক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৯ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের ৮ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
গোপন সনদে বাল্যবিয়ে জালিয়াতির ফাঁদে কিশোরীদের আইনি সুরক্ষা
সরকারি নিবন্ধন খাতাকে পাশ কাটিয়ে নওগাঁর বিভিন্ন উপজেলায় অবাধে ‘গোপন রেজিস্টারে’ চলছে নাবালক-নাবালিকাদের বাল্যবিয়ে। সরকারি নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে বিয়ের তথ্য আলাদা খাতায় সংরক্ষণ করছেন একশ্রেণীর অসাধু ম্যারেজ রেজিস্ট্রার (কাজী)। পরবর্তীতে ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে মোটা অঙ্কের বিনিময়ে সরবরাহ করা হয় বিয়ের মূল নকল (কাবিননামা)। রেজিস্ট্রেশনের এই অবৈধ বাণিজ্যের কারণে আইনি সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী পরিবার।
অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সংস্থাটির তদন্ত চলার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
তালাক নিবন্ধনে বাল্যবিবাহ, বহুবিবাহ ডিজিটাল বিবাহ জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ ও বিবাহসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি রোধ করা সহজ হবে। একই সঙ্গে জনগণ দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন।
শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু
দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক জোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহলের মামলার আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এ মামলায় তার সাথে রয়েছেন আরো ১৯ জন।
৮০ হাজার কোটি টাকা ঋণ ও শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানিও জড়িত
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্সসহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো।
















