গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার রিজভীর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বেলা ৩ টার দিকে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে র‌্যাব রিজভীকে আটক করে। এরপর তাকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। বাড্ডা থানা পুলিশ গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে গ্রেফতার দেখায়।

জেএ