সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ৩ আসামির জামিন শুনানি হয়নি। শনিবার শুনানির জন্য কার্যতালিকায় মামলাটি এলেও উত্থাপিত হয়নি মর্মে আদালত শুনানি গ্রহণ করেননি। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
আসামিরা হলেন বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান ওরফে অরুণ। মামলাটি আজকের কার্যতালিকায় ৩২ ও ৩৩ নম্বর ক্রমিকে ছিল। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মামলার অগ্রগতি জানাতে তদন্ত কর্মকর্তা সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হন।
গত বুধবার সাংবাদিক দম্পতি হত্যা মামলায় ৩ আসামির জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ফলে ওই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হলেও সেদিন শুনানি হয়নি।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে গত ১০ অক্টোবর আটক দেখানো হয়। এই ৩ আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
সাগর-রুনি মামলার আসামিদের জামিন শুনানি হয়নি