খুলনায় ১০০ টাকা মূল্যমানের ৬১টি জাল টাকা, ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা রূপসা উপজেলার পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা দক্ষিণ সার্কেলের পরিদর্শক আহসান হাবিব জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে রূপসা উপজেলার রামনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মো. হালিম শেখকে (৩৩) ৮২ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. বেলাল শেখের ছেলে।
একই সময় ১০০ টাকা মূল্যমানের ৬১টি জাল টাকাসহ তার মা হালিমা বেগমকেও (৫০) গ্রেফতার করা হয়।অপরদিকে, একই উপজেলার জাবুসা এলাকায় অভিযান চালিয়ে মিহির শিকদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বিমল শিকদারের ছেলে।
এসব ঘটনায় রূপসা থানায় পৃথক আইনে তিনটি মামলা করা হয়েছে। অভিযানে এপিবিএন, খুলনার পরিদর্শক জগলুল হাসান উপস্থিত ছিলেন।
রবিন





