বুধবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯২৯৩ পিস ইয়াবা, ১০ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৯৪৮ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন