বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে ডিবিকে। ওই মামলায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপির সমাবেশের দিকে যাওয়া মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়ি, সরকারি গানম্যান ও চালকের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন গানম্যান রফিকুল ইসলাম।
তিনি বলেন, পল্টন দিয়ে যাওয়ার সময় বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে মিছিল থেকে মানিক স্যার, আমাকে ও গাড়ির চালককে লক্ষ্য করে হামলা করা হয়।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করা হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০৭।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগে মামলা হয়েছে। হামলাকারীরা বাদীপক্ষের অপরিচিত হওয়ায় আসামি অজ্ঞাত।
মামলাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মামলাটি তদন্ত করবেন এসআই মঞ্জুরুল ইসলাম। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হবে। হামলাটি পূর্ব পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা হবে।
এমআই





